দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা নীলক্ষেত-আজিমপুর সড়কের দু'পাশ বন্ধ করে এই অবস্থান কর্মসূচি শুরু করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা জানান, অবরুদ্ধ অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করেছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই ডক্টর মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রেখেছিলো শিক্ষার্থীরা। পরে রাতে অবরুদ্ধ অধ্যক্ষকে পুলিশি সহয়তায় নিয়ে যাওয়া হয়। মূলত অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকির অভিযোগ এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা।
এমজে